ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ভারতের মানচিত্র থেকে কাশ্মির-লাদাখ বাদ দিলো টুইটার?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহীত

এবার জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে দেখানোর অভিযোগ উঠেছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি। সোমবার ভারতের সংবাদমাধ্য এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।

মুহূর্তের মধ্যে তা নিয়ে নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে নেটাগরিকদের। গোটা ঘটনায় টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। দিল্লি সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত কড়া পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে।

নয়া ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। নতুন আইনে প্রকাশিত যাবতীয় লেখা, ভিডিও এবং পোস্টের উৎস সরকারকে জানানোর নির্দেশ রয়েছে।

কিন্তু টুইটারের দাবি, এই আইন সংবিধানে উল্লেখিত বাক স্বাধীনতার পরিপন্থী। তার মধ্যেই ফের দিল্লির রোষে পড়লো টুইটার। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :