ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

জঙ্গির গুলিতে কাশ্মীরে ৩ বিজেপি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ৭৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জঙ্গিরা কাশ্মীরে ৩ বিজেপি কর্মীকে গুলি করে হত্যা করেছে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কাজিগান্দ এলাকায় জঙ্গিদের গুলিতে তিন বিজেপি কর্মী নিহত হয়েছেন । বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে , বৃহস্পতিবার রাতে নাগাদ খবর আসে ওয়াইকে পোরা গ্রামে জঙ্গি হামলা হয়েছে। সেখানে বিজেপি কর্মীদের ওপর গুলি চালিয়েছে জঙ্গিরা। ওই তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমর রশিদ বেগ, উমর রামজান হাজম। এর মধ্যে ফিদা হুসেন বিজেপির জেলা যুব শাখার সাধারণ সম্পাদক। বাকি দুজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন।
গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। শ্রীনগরের বিজেপি মুখপাত্র গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন। জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীদের যে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, জঙ্গিরা সেই গাড়ির ওপরেও গুলি চালায়। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সেপ্টেম্বর মাসেও বদগাম জেলার খাগ গ্রামে এক বিজেপি নেতাকে তাঁর বাড়ির সামনেই গুলি করে হত্যা করে জঙ্গিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জঙ্গির গুলিতে কাশ্মীরে ৩ বিজেপি নিহত

আপডেট সময় : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০