ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি নয়, নীতি বাস্তবায়নেই ভরসা অর্থমন্ত্রীর কালো টাকা সাদা করা নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

ধারালো অস্ত্র নিয়ে ভারত সীমান্তে চীনা বাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ৬৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এবার লাঠি ও ধারালো অস্ত্র হাতে ভারতীয় সীমান্তের কাছে অবস্থান নিয়েছে চীনা বাহিনী। সোমবার তারা ভারতীয় একটি পাহাড়ের চূড়া দখলে নিতে এগুনোরও চেষ্টা করেছিল। কিন্তু ভারতীয় সেনাদের বাধার মুখে তা সম্ভব হয়নি। এ সময় চীনা সেনাদের পিঠে রাইফেলও ঝুলছিল। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু। খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়ায় যাওয়ার চেষ্টা করে। এ সময় ফাঁকা গুলি চালায় চীনা বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভারতীয় সূত্র জানিয়েছে, হামলার সময় চীনা সেনাদের হাতে রড, বর্শা, লাঠি ও ধারালো অস্ত্র ছিল। এ ব্যাপারে চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ১৫ জুন লাদাখের গ্যালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চীনের সেনারা। তখন চীনের সেনারা পেরেকযুক্ত রড ব্যবহার করেছিল। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চীনেরও কয়েকজন সেনা মারা গেছে বলে খবর প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধারালো অস্ত্র নিয়ে ভারত সীমান্তে চীনা বাহিনী

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০