ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপরাধী যে-ই হোক, দখল, হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

মাহ্‌দী আমিন জানান, চাঁদ উদ্যান দখলের চেষ্টার ঘটনায় ১৩ জন, আদাবরের শ্যামলী হাউজিংয়ে জমি দখলের চেষ্টায় ১১ জন, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও মালামাল ক্ষতির ঘটনায় ১৩ জন এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সরকার নির্মোহভাবে কাজ করছে এবং যেখানেই অন্যায় বা অপচেষ্টা হচ্ছে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করা হবে।

জাইমা রহমানের জাতিসংঘের লিগ্যাল অফিসার পদে নিয়োগ প্রসঙ্গে মাহ্‌দী আমিন বলেন, এ নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই। জাতিসংঘের হিউম্যান রিসোর্সেস বিভাগ নিজস্ব নিয়ম ও প্রক্রিয়ায় পি-৩ পর্যায়ের এ নিয়োগ দিয়েছে। জাইমার শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তিনি যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছেন। এতে সরকারের কোনো অর্থায়ন বা সুপারিশ ছিল না।

গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সাধারণ মানুষের ওপর চাপ কমাতে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে অভূতপূর্ব উল্লেখ করে মাহ্‌দী আমিন বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক অভ্যুত্থান, রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এবং জনকল্যাণমূলক ও মানবিক রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। সফরে জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আন্তরিক সাড়া পেয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬