ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে দুই দেশের মধ্যে সার্বিক পরিবেশ ইতিবাচক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের  এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধা ও সময় বিবেচনায় সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে। তবে এখনো দিন বা মাস নিয়ে কোনো আলোচনা হয়নি। তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না।

তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষই চায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সাক্ষাতে দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা হয়েছে।

এ দুই ক্ষেত্রে পারস্পরিক আগ্রহ রয়েছে এবং সহযোগিতার আরও সুযোগ আছে বলেও জানান। অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে হাইকমিশনার বলেন, আমি রাজনৈতিক কোনো কথা এখানে বলতে চাই না।

দোভালের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :