ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে

বিশেষ প্রতিনি ধি
  • আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর উদ্যোগ নিয়েছে তারেক রহমান সরকার। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এটি কার্যকর হলে দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হয়ে টানা কয়েক দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

তারেক রহমান সরকারের এ উদ্যোগে দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এ কারণে ২২ অক্টোবরও ছুটি ঘোষণার বিষয়টি বিবেচনায় রেখেছে সরকার। দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগের পাশাপাশি উৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। বলেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ পরিবেশে উদযাপনে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ করা অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সব পূজামণ্ডপে যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিংবা সম্পাদিত ঘটনার অপব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা হলে দ্রুত সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ এবং সার্বিক নিরাপত্তা প্রস্তুতিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করার ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চূড়ান্ত সিদ্ধান্ত হলে ২২ অক্টোবরের ছুটি পূজার আনন্দ ও পারিবারিক সময় কাটানোর সুযোগ আরও বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :