ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জাহেদ উর রহমান বলেন, দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের হওয়ার পর তিনি দেশ ছেড়ে যান।

গত রোববার দুবাইয়ে তার গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনতে নির্ধারিত সময়সীমার মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়া সফল হলে বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :