ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে টানা চাপের মুখে ফের কমলো স্বর্ণের দাম। শক্তিশালী মার্কিন ডলার, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাবে বিশ্ববাজারে  স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়।

বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বিগত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। একই সময়ে মার্কিন ডলারের মানও এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ডলার শক্তিশালী হয়ে ওঠায় অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে।

ফলে বাজারে চাহিদা কমে গিয়ে দামে চাপ তৈরি হয়েছে। শুধু স্বর্ণ নয়, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

অন্যদিকে জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও বড় পতন হয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৩৭ ডলারে নেমেছে।

প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ দশমিক ৮১ ডলারে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন।

এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬৪ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ অবস্থানেই রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন?

আপডেট সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬