ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীলঙ্কায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নতুন যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫ নেত্রকোনায় ধান তলিয়ে ক্ষতি ৩৭৩ কোটি টাকার, ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার কৃষক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্ভাবনের দৃষ্টান্ত, ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, উদ্বেগ রড-সিমেন্ট নয়, শিক্ষাই গড়বে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন ভিত্তি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব গাজীপুরে একই পরিবারের ৫ খুন: সামনে এলো ভয়ংকর নেপথ্য কাহিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল থাকার দাবি ট্রাম্পের

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নতুন যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তাওেরক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই বিএনপির নতুন সংগ্রাম শুরু হয়েছে।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এটি ছিল তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।” তিনি উল্লেখ করেন, নির্বাচনে জনগণ বিএনপি ও দলের ইশতেহারের প্রতি সমর্থন জানিয়েছে।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপির ইশতেহার ছিল দলীয় ম্যানিফেস্টো, কিন্তু সরকার গঠনের পর তা জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তিনি বলেন, “ভোট দেওয়া ৫২ শতাংশ মানুষ আমাদের ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। তাই এতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।

বাকস্বাধীনতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তারেক রহমান বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্ক করতে পারবে।”

সরকার ও দলের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সরকার বিএনপি সরকার। তাই দলের সহযোগিতা ছাড়া অনেক ক্ষেত্রে সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব হবে না।”

সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির নতুন যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬