ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল প্রায় ৬টার দিকে তেলিবাজার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন,  সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক দুজনই পালিয়ে গেছেন। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত

আপডেট সময় : ০১:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬