ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১২:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মহিলা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী’র সুপারিশক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সাবেক সংসদ সদস্য নুরুন নাহার বেগম-কে আহ্বায়ক এবং জেসমীন নূর প্রিয়াংকা-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নারী সংগঠনকে আরও সক্রিয়, সংগঠিত এবং তৃণমূল পর্যায়ে কার্যকর করার লক্ষ্যে এই পুনর্গঠন করা হয়েছে।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আহ্বায়ক কমিটি ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মহিলা পার্টির কার্যক্রম জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয় মহিলা পার্টি আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতিকে সামনে রেখে এই কমিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে নতুন আহ্বায়ক ও সদস্য সচিব দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তারা বলেছেন, দলীয় আদর্শ ও নীতিকে সামনে রেখে নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা

আপডেট সময় : ১২:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬