ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

ট্রাম্পকে ২০ ঘণ্টার  আল্টিমেটাম : আত্মসমর্পণ না করলে পাথর যুগে ফেরানোর হুমকি ইরানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

আত্মসমর্পণ না করলে পাথর যুগে ফেরানোর হুমকি ইরানের : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিস্থিতি এখন এক বিপজ্জনক অচলাবস্থায়, যেখানে সামান্য ভুল হিসাবও পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

মঙ্গলবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিস্ফোরক বার্তায় তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইরানের শর্ত মেনে আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ‘পাথর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে।

মোহাম্মাদি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনোভাবেই পিছু হটব না। তার দাবি, চলমান সংঘাতে ইরান ইতোমধ্যেই কৌশলগতভাবে জয়ী হয়েছে এবং তারা এমন কোনো সমাপ্তি মেনে নেবে না, যা তাদের এই অর্জনকে দুর্বল করে।

বরং অঞ্চলজুড়ে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠাই এখন তেহরানের লক্ষ্য।

অন্যদিকে, পাল্টা চাপ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি ইরানকে মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

এর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত করার হুমকি দেওয়া হয়েছে।

দুই পক্ষের এমন আগ্রাসী অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও তীব্র করে তুলেছে।

পরিস্থিতি এখন এক বিপজ্জনক অচলাবস্থায়, যেখানে সামান্য ভুল হিসাবও পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :