ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

কুয়েতে হামলায় সিএইচ-৪৭ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, ইরান-মিত্র গোষ্ঠীর হস্তক্ষেপের জল্পনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

ক্ষতিগ্রস্ত সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার:সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়েতের ক্যাম্প বুহরিংয়ে ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনীর একটি সিএইচ–৪৭ চিনুক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই হামলায় হেলিকপ্টারের ককপিট এবং সামনের রোটর সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এটি মেরামতের অযোগ্য বা ধ্বংসপ্রাপ্ত বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে কুয়েতে  শুক্রবার এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর নিশ্চিত করেছে।

তাসনিম হেলিকপ্টারের একাধিক ক্ষতিগ্রস্ত ছবিও প্রকাশ করেছে, যা সামনে আসার পর পুরো ঘটনাটি এখন আরও স্পষ্ট হয়েছে বলে তাদের দাবি।

তবে, তাসনিম কোনো মন্তব্য করেনি যে, হেলিকপ্টারটি কি সরাসরি ইরান-সমর্থিত মিত্র সশস্ত্র গোষ্ঠীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতে মার্কিন অবস্থানকে লক্ষ্য করে কেবল ইরান নয়, বরং ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোরও একাধিক হামলা চালানোর ঘটনা ঘটেছে।

এদিকে, শুক্রবার রাতের এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনের মধ্যে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

আইআরজিসি দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা ও প্রতিরক্ষা কার্যক্রম মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্র গোষ্ঠীর ক্ষমতা প্রদর্শনের ইঙ্গিত বহন করছে, যা কেবল কুয়েতে নয়, গোটা অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে।

সাম্প্রতিক হামলা ও প্রতিক্রিয়ার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কৌশলগত চাপ আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :