ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

কয়েক মাসেই মারণভাইরস করোনা নিয়ন্ত্রণ সম্ভব: ডব্লিউএইচও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৩৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেড্রোস আধানম গেব্রিয়াসিস ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশা জাগানিয়া খবর হতে পারে এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস’র এমন বক্তব্যে ভারাস সংক্রমণিত পৃথিবীতে এই সময়ের অন্যতম সংবাদ।

গেব্রিয়াসিস মহামারি করোনাভাইরাসকে আগামী কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে বলে মন্তব্য করেছেন। সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি। বিশ্বসংবাদ সংস্থাগুলো এমনটিই জানাচ্ছেন।

গেব্রিয়াসিস বলেন, করোনা মহামারিকে মোকাবেলায় বিশ্বব্যাপী বৈষম্য লক্ষ্য করা করা গেছে। সেসব বৈষম্য বন্ধ করে সবাইকে ধারাবাহিকভাবে সংকটাপন্ন এই মুহুর্ত মোকাবেলা করতে হবে। এতেই সম্ভব সবকিছু নিয়ন্ত্রণে আনা। যদি তা না হয় তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি একসময় সব গ্রাস করবে।

তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল। ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে। তাই শিগগির সবাইকে সবধান হতে হবে এবং বৈষম্য না করে পিছিয়ে পড়া দেশগুলোর সহায়তায় এগিয়ে আসতে হবে।

ভাইরাসটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৫০৭ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :