ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

নির্বাচন-পরবর্তী হামলার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

নির্বাচন-পরবর্তী হামলার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে নির্বাচনপরবর্তী হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীএর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদএর উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়। সমাবেশ শেষে পল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, নির্বাচনী ফলাফল টেম্পারিংয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন সরাসরি সহযোগিতা করেছে। তাদের দাবি, সারা দেশে পরিকল্পিতভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, নিপীড়ন লুটপাট চালানো হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম পরবর্তী সহিংসতা মানুষের স্বপ্ন ধ্বংস করেছে।

ফল ঘোষণায় অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনকে টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিশেষ করে নারীদের ওপর হামলানিপীড়ন জঘন্য অপরাধ। সংসদে রাজপথে ১১ দল একসঙ্গে লড়াই চালিয়ে যাবে।

জামায়াত নেতা নবনির্বাচিত এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন নয়, গণভোটও হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। বাংলাদেশ খেলাফত মজলিসএর আমির মাওলানা মামুনুল হক বলেন, শান্তিপূর্ণ ভোটের পর লক্ষ্যভিত্তিক প্রার্থীদের ঠেকাতে ডিপস্টেট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং নারীদের নিপীড়ন বাড়িঘর জ্বালানোর মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু টিআইবি রিপোর্টের কথা উল্লেখ করে দ্রুত তদন্তের দাবি জানান। অন্যান্য নেতারাও ভোট ম্যানিপুলেশন সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন-পরবর্তী হামলার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬