ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিবিসির খবরে জানানো হয়, মহাসচিবের একজন মুখপাত্র এই অভিযানের সম্ভাব্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। এই ধরনের অভিযান শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে না, বরং পুরো লাতিন আমেরিকা অঞ্চলের স্থিতিশীলতার জন্যও ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, অন্য একটি রাষ্ট্রের ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনা করা একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করে। জাতিসংঘ মহাসচিব পুনরায় সব পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের বিধান মেনে চলার আহ্বান জানান। তবে এই অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি—এ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গুতেরেস একই সঙ্গে ভেনেজুয়েলার সব পক্ষকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। কয়েক মাসের সামরিক চাপ ও উত্তেজনার পর শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ১১:১৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬