ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জের নৃশংস হামলায় যুবকের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন, ২ জামায়াতকর্মী আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৩৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নৃশংস হামলায় যুবকের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন, ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৃশংস হামলার শিকার এক যুবকের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের পর জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর বাহাদুর মোড়লের টোলা গ্রামের বাসিন্দা। গত ২৪ ডিসেম্বর বিকেলে উপজেলার উমরপুর ঘাট এলাকায় এ বর্বর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আবু সুফিয়ানকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার দুই হাত ও এক পা কেটে প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবু সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ শাহ আলম ও তার ভাই আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তারা দুজনই জামায়াতে ইসলামীর কর্মী বলে পুলিশ জানিয়েছে। আব্দুর রাজ্জাক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং উমরপুর ঘাট এলাকায় তার একটি ওষুধের দোকান রয়েছে, যেখানে ঘটনাটি ঘটে।

চিকিৎসকদের বরাতে স্বজনরা জানান, আবু সুফিয়ানের বাঁ হাতের অবস্থা আশঙ্কাজনক এবং কেটে ফেলতে হতে পারে। ডান হাতটি রক্ষার চেষ্টা চলছে। মাথা ও পায়েও গুরুতর জখম রয়েছে।

আহত যুবকের পরিবার দাবি করেছে, একটি পূর্ববর্তী বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :