ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ঝিনাইদহে বহিরাগতকে বিএনপির মনোনয়ন, কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বহিরাগতকে বিএনপির মনোনয়ন, কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদরের একাংশ) ঘিরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপির জোটপ্রার্থী হিসেবে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ায় তাকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। ক্ষোভ প্রকাশের চরম পর্যায়ে গিয়ে দলীয় নেতাকর্মীরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকেরা জেলা বিএনপির কার্যালয় থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। কাফনের কাপড় পরিহিত বিক্ষোভকারীদের মিছিল দুটি শহরের প্রধান বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা রাশেদ খাঁনকে এই আসনের বাসিন্দা নন উল্লেখ করে তাকে বহিরাগত ঘোষণা করেন এবং আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। তারা অভিযোগ করেন, রাশেদ খাঁন সম্প্রতি ঝিনাইদহ-২ আসনে গণসংযোগ করেছেন এবং টাকার বিনিময়ে তাকে এই আসনে চাপিয়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। মনোনয়ন প্রত্যাশী নেতারা নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ হঠাৎ করে একজন বহিরাগতকে চাপিয়ে দেওয়া হয়েছে, যা আমরা মেনে নিতে পারি না।

মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমরা তিনজন এই আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু টাকার কাছে রাজনীতি হার মানছে। দুই দিন আগে আমাদের নেতা তারেক রহমান দেশে এলে হয়তো এমনটা হতো না।

অপর মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, কালীগঞ্জ ধানের শীষের ঘাঁটি। চক্রান্ত করে এই আসন দুর্বল করা হচ্ছে। আমরা কোনো বহিরাগত প্রার্থী চাই না।

বিক্ষোভে স্পষ্ট হয়ে উঠেছে, ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ইস্যুতে বিএনপির তৃণমূলের ক্ষোভ এখন বিস্ফোরণমুখী।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :