ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

নোয়াখালী হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৩৮৭ বার পড়া হয়েছে

নোয়াখালী হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর এলাকায় থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মেঘনা নদীর বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। এ নিয়ে মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা একপর্যায়ে গোলাগুলিতে রূপ নেয়। পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওসি সাইফুল আলম বলেন, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :