ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

গোলাম আজম যদি ‘শ্রেষ্ঠ সন্তান’ হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের স্থান কোথায়, প্রশ্ন আব্বাসের

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে

গোলাম আজম যদি ‘শ্রেষ্ঠ সন্তান’ হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের স্থান কোথায়, প্রশ্ন আব্বাসের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজম ও তার সাঙ্গপাঙ্গদের যদি জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়, তবে তা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের অপমানের শামিল। সে ক্ষেত্রে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়-এ প্রশ্ন আজ জাতির সামনে দাঁড়িয়ে গেছে।

মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির তরফে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন।

জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই দলটি কখনোই দেশের শান্তি কামনা করেনি। তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না।

তাদের রাজনীতির লক্ষ্য হচ্ছে দেশকে সংকটে ফেলা, অশান্তি সৃষ্টি করা এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দেওয়া।

তিনি বলেন, এই শক্তিগুলো সব সময় চায় দেশ বিপাকে পড়ুক, খারাপ অবস্থার মধ্যে থাকুক এবং মানুষের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করুক।

একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় উজ্জ্বল। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা নেই এবং ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই।

মির্জা আব্বাস বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা জাতির দায়িত্ব। ইতিহাস বিকৃতি বা মুক্তিযুদ্ধবিরোধীদের মহিমান্বিত করার কোনো অপচেষ্টা জাতি কখনোই মেনে নেবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :