ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

হাদিকে গুলি, সীমান্ত পারাপার চক্রের দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

হাদিকে গুলি, সীমান্ত পারাপার চক্রের দুজন গ্রেপ্তার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ঢাকায় আনা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

নজরুল ইসলাম জানান, রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় হেলমেট পরিহিত অবস্থায় সন্দেহভাজনরা খুব কাছ থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চলছে। অভিযুক্তরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়েছে কি না, এমন তথ্য এখন পর্যন্ত ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার তথ্য অনুযায়ী, তিনি জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর তার দেশত্যাগের কোনো রেকর্ড নেই।

হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তিন দিনেও মামলা না হওয়ার বিষয়ে নজরুল ইসলাম বলেন, জিডি করা হয়েছে এবং বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ঠেকাতে ‘অপারেশন ডেভিল হান্ট-টু’ সারাদেশে জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নাগরিকদের কাছে সন্ত্রাসী বা অস্ত্রধারীদের তথ্য পুলিশ বা ৯৯৯-এ জানানোর আহ্বান জানানো হয়; তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদিকে গুলি, সীমান্ত পারাপার চক্রের দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫