ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার

ত্রিপুরায় খোয়াই জেলায়ে তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ত্রিপুরায় খোয়াই জেলায়ে তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ত্রিপুরার খোয়াই জেলার একটি সীমান্তবর্তী গ্রামে গরু চোর সন্দেহে তাদের হত্যা করা হয়। নিহতরা হলো, জুয়েল মিয়া, সজল মিয়া এবং পণ্ডিত মিয়া। জানা যায় তারা সবাই বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা।

এর আগে নিহত তিন বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভারতীয় গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ভারতীয় নাগরিকও মারাত্মকভাবে আহত হয়েছেন।

ত্রিপুরা রাজ্য পুলিশের একজন কর্মকর্তা জানান, খোয়াই জেলার চম্পাহোয়ার থানার অন্তর্গত বিদ্যাবিল এলাকার দুই ভারতীয় বাংলাদেশ সীমান্তের কাছে একটি রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন।  এ সময় তারা  রাবার বাগানে একটি গবাদি পশুসহ তিন বাংলাদেশি নাগরিককে দেখেন।

তাদের চ্যালেঞ্জ করা হলে সন্দেহভাজন গরু চোররা আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে দুই ভারতীয় নাগরিক আহত হয়। তারা নিজেদের গ্রামে ফিরে এসে অন্যদের খবর দেয়। এরপর ভারতীয় গ্রামবাসীরা সীমান্ত এলাকায় গিয়ে  তিন বাংলাদেশিকে ঘিরে ফেলে।

তখনো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। একপর্যায়ে ভারতীয়রা  তিন বাংলাদেশিকে আটক করে। পরে তাদের কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তারা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়।

বিদ্যাবিলের আহত দুই ভারতীয় বর্তমানে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বিজিবির হাতে তুলে দেওয়া হবে বলে জানায় দেশটির পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :