ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বিধি ভঙ্গের দায়ে জরিমানা নরওয়ের প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৩৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ

ভয়েস ডিজিটাল ডেস্ক

করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় জরিমানা গুণতে হলো নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই ১৩ জন ব্যক্তি নিয়ে পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেন সোলবার্গক। এমন অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।

পরে অবশ্য এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী। খবর দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার দেশটির পুলিশ প্রধান ওলে সায়েভেরুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ।

তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভেঙেছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :