ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

মার্চ ফর গাজা কর্মসূচিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানবঢল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

মার্চ ফর গাজা কর্মসূচিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানবঢল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসলাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে ঢাকায় ঢাকা হয়েছে, মার্চ ফর গাজা কর্মসূচি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কর্মসূচিতে অংশ নিতে হাজারো জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে মার্চ ফর গাজার পক্ষে সংহতি জানিয়ে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কথা রয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে দূরদুরান্ত থেকে নানা পেশার মানুষ ছুটে আসে ঢাকায়। খন্ড খন্ড মিছিল সকাল থেকেই আসতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে।

কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে অনেককে।

আয়োজক সংগঠন জানায়, মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে।

কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তারা যোগ দেবেন।

বিএনপির পক্ষে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইলিয়াস কাঞ্চন, ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, হাসনাত আবদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদ উল্লাহ রিয়াদ, মাহমুদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করিম, সাদিক কায়েম, এস এম ফরহাদ, রাতুল খান ও শায়খ আহমাদুল্লাহ রয়েছেন।

এই আয়োজনের সংহতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন, নুরুল হাসান সোহান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :