ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

৯ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, সর্বোচ্চ রেকর্ড: আইওএম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন রুটগুলোতে অন্তত ৮ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। যাকে সর্বোচ্চ রেকর্ড বলছে, জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) ।

হতভাগ্য এই মানুষগুলো নিজেদের ভাগ্যবদলে ইউরোপের দেশে পারি জমাতে গিয়ে মৃত্যুর গহ্বরে পতিত হয়।

২০২৪ সালকে বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য ভয়াবহ বছর বলে চিহ্নিত করেছে আইওএম। এই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক রুটে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য আখ্যা দিয়ে জাতিসংঘ এসব তথ্য জানায়।

আইওএম-এর উপ-পরিচালক উগোচি ড্যানিয়েলস বলেছেন, বিশ্বব্যাপী অভিবাসনপ্রত্যাশীদের এই মৃত্যু অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য।

ড্যানিয়েলস বলেন, প্রতিটি সংখ্যার পিছনে একজন মানুষ রয়েছে, যার জন্য এই ক্ষতি ভয়াবহ।

আইওএম আরও জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু ও নিখোঁজের প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি। কারণ সরকারি সূত্রের অভাবের কারণে অনেক ঘটনাই অপ্রকাশিত রয়ে গেছে।

২০২৪ সালে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছেন। যা যথাক্রমে ২ হাজার ৭৭৮, ২ হাজার ২৪২ এবং ২৩৩ জন।

ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের প্রধান প্রবেশদ্বার ভূমধ্যসাগরে মোট ২ হাজার ৪৫২ জন মারা গেছেন বলে রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চূড়ান্ত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সেখানে কমপক্ষে এক হাজার ২৩৩ জন মারা গেছেন।

তাছাড়া ২০২৪ সালে ক্যারিবিয়ানে ৩৪১ জন প্রাণ হারিয়েছেন, কলম্বিয়া এবং পানামার মধ্যবর্তী ড্যারিয়েন জঙ্গল অতিক্রম করতে গিয়ে ১৭৪ জন অভিবাসনপ্রত্যাশীল মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :