ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

টাকা পায়নি ফাইজার : ইসরায়েলে টিকার চালান স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

চুক্তি অনুযায়ী টিকার টাকা পরিশোধ না করায় ইসরায়েল’কে টিকার চালান স্থগিত করেছে ফাইজার কর্ত্রৃপক্ষ। সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানি এই তথ্য জানিয়েছে। মার্কিন গণমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা হিয়েছে, সম্প্রতি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক ফাইজার-বায়োএনটেক কোম্পানি বরাবর ৭ লাখ ডোজ করোনা টিকা কেনার অর্ডার দেয়। রবিবার নাগাদ এই টিকার চালান পৌঁছানোর কথা ছিলো ইসরায়েলে। কিন্তু গত সোমবার ফাইজার কর্তৃপক্ষ জানায়, ইসরায়েল সরকার পূর্ববর্তী চালানের অর্থ পরিশোধ না করলে বর্তমান চালানের ডোজগুলো দেশটিতে পাঠানো হবে না।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল সরকারের সঙ্গে ফাইজার কর্তৃপক্ষের টিকার ডোজ ক্রয়-বিক্রয়ের যে চুক্তি হয়েছিল, সেটি হালনাগাদ করার চেষ্টা করছে কোম্পানি। সেই কাজ শেষ হলেই ৭ লাখ ডোজ টিকার চালান পৌঁছে যাবে দেশটিতে।’

ডিসেম্বরের শেষ পর্যায় থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করে ইসরায়েল। কিন্তু গোল বাঁধে ফেব্রুয়ারির শুরুর দিকে। টিকার ডোজে টান পড়ায় সে সময় ফাইজার বরাবর আরও ২৫ লাখ ডোজ করোনা টিকা চেয়ে পাঠায় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক।

সেই অনুযায়ী ২৫ লাখ ডোজ টিকার চালান দেশটিতে পাঠিয়েও দেয় ফাইজার। কিন্তু কোম্পনির অভিযোগ, সর্বশেষ সেই চালানের টাকা এখনও পরিশোধ করেনি ইসরায়েল সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :