ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

ইমক্যাব নির্বাচনে বাসুদেব সভাপতি, মাছুম সাধারণ সম্পাদক আমিনুল হক কোষাধ্যক্ষ নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৪২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা 

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান) সভাপতি, মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ/ ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আমিনুল হক (উত্তরবঙ্গ সংবাদ/নিউজভ্যানগার্ড টিভি)। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সংগঠনের উপদেস্টা হারুন হাবীব।

নির্বাচিত অন্যরা হচ্ছেন, সহ সভাপতি লায়েকুজ্জামান (দৈনিক দিন দর্পণ, কলকাতা), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), সাংগঠনিক সম্পাদক আবু আলী ( দৈনিক আমার অসম) এবং নির্বাহী সদস্য কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা), দীপ আজাদ (টাইমস নাউ টিভি), রাজিব খান (জি আকাশ মিডিয়া) ও মনজুর আহমেদ অনিক (দৈনিক আজকের ফরিয়াদ, আগরতলা)। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা) পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য থাকবেন।

প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০২১-২০২২) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৮ এপ্রিল। গত ৩ এপ্রিল ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময়। গত ৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সকাল ১১ টায় সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। এছাড়া কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ। আলোচনায় অংশ নেন উপদেস্টা হারুন হাবীব, সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ, মীর আফরোজ জামান, আমিনুল হক ভুইয়া, আবু আলী, মনজুর আহমেদ অনিক, জাকির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমক্যাব নির্বাচনে বাসুদেব সভাপতি, মাছুম সাধারণ সম্পাদক আমিনুল হক কোষাধ্যক্ষ নির্বাচিত

আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১