ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

পাকিস্তানে গণমাধ্যমের ওপর উদ্বেগজনক হস্তক্ষেপের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ৩২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

পাকিস্তানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘বিধি-নিষেধের উদ্বেগজনক ধাঁচ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের একটি মানবাধিকার প্যানেল। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ওই প্যানেল পাকিস্তান সরকারকে জানিয়েছে- কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকারকর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগের ব্যাপারে তথ্য পাওয়া গেছে।

এরই মধ্যে সেসব তথ্য পাকিস্তান সরকারকে দিয়েছে জাতিসংঘের প্যানেলটি। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ এবং হুমকি দেওয়ার পর যেসব মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়নি, সেসব ব্যাপারেও তথ্য দেওয়া হয়েছে ওইসব নথিতে।

গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশ অব জার্নালিস্ট (আইএফজে) বিশ্বের পাঁচটি দেশের তালিকা তৈরি করে, যেসব দেশে সাংবাদিকতা করা খুবই বিপজ্জনক। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের নাম।

পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) এরই মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রশাসনের নিন্দা জানিয়েছে। এ ধরনের পদক্ষেপ থেকে রাষ্ট্রকে বিরত থাকতে হবে এবং রাজনৈতিক দ্বৈরথ ঠেকাতে তদন্ত সংস্থাকে (এফআইএ) ব্যবহার বন্ধ করা উচিত বলে জানিয়েছে তারা।

সূত্র : এএনআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :