ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

নেপালে বন্যা-ভূমিধসে এখনও পর্যন্ত মৃত ১৭০, বহু নিখোঁজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারি বৃষ্টিপাত ও বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে পৌছেছে। নিখোঁজ বহু মানুষ। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।

ভারি বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত নেপাল। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববারও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত ১৯৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। ফলে আটকা পড়েছে বহু গাড়ি। যেগুলো উদ্ধারে কাজ চলছে।

বন্যার কারণে স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতকে বন্যার কারণ হিসেবে দায়ী করছেন নেপালের আবহাওয়াবিদরা।

রাজধানী কাঠমান্ডু অর্ধশতাব্দীর মধ্যে এমন ভয়াবহ বন্যার মুখোমুখী হয়েছে বলে জানান গবেষকরা।

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় বিহার রাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। নিরাপদ আশ্রয়ের জন্য বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী কিছুদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :