ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

স্কুলের খিচুড়িতে মরা সাপ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

স্কুলের খিচুড়িতে মরা সাপ!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারতে শিশুদের জন্য দেওয়া মিডডে মিলের খিচুড়ির প্যাকেটে মরা সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২ জুলাই) মহারাষ্ট্রের সাংলি জেলার সরকার পরিচালিত একটি নার্সারি স্কুলে এ ঘটনা ঘটে। এক অভিভাবক এ নিয়ে অভিযোগ করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

ভারতে অঙ্গনওয়াড়ি নামে পরিচিত প্রকল্পটিতে ছয় মাস থেকে তিন বছর বয়সী শিশুদের দুপুরের খাওয়া দেওয়া হয়।

অঙ্গনওয়াড়ির রাজ্য সংগঠনের সহসভাপতি আনন্দী ভোসলে বলেন,‘মঙ্গলবার পালুসের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্যাকেটে ‘ডাল খিচুরি’ পরিবেশন করা হয়েছিল। এক শিশুর বাবা-মা অভিযোগ করেছেন, তাদের সন্তানকে দেওয়া খাবারের প্যাকেটে মরা সাপ পাওয়া গেছে। অঙ্গনওয়াড়ির একজন সেবিকাই ঘটনার কথা জানিয়েছেন। তবে জেলার অধিকর্তা অবশ্য বিষয়টি নিশ্চিত করেননি।’

খবর পেয়ে সাংলি জেলা পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সন্দীপ যাদব এবং খাদ্য নিরাপত্তা কমিটির অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্যাকেটটি ল্যাব পরীক্ষার জন্য নিয়ে যান।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য