ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

ভাসানচর যাচ্ছে আরও ৪ হাজার রোহিঙ্গা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৫৮৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস প্রতিনিধি, চট্টগ্রাম

কক্সবাজারের আশ্রয়শিবির থেকে আরও ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার দুই হাজার ৫৫৫ জন এবং বৃহস্পতিবার বাকী রোহিঙ্গাদের আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। ষষ্ঠ দফায় যারা ভাসানচর যাচ্ছে তাদের মধ্যে প্রায় ১৭০ পরিবার আছে যারা গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত।

কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কার্যালয় সূত্রের খবর, এদিন ৪৭টি বাসে করে ২ হাজার ৫৫৫ জন রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। রাতে তাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। বুধবার সেখান থেকে তাদের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানো হবে।

বুধবারও দুই হাজার রোহিঙ্গাকে বৃহস্পতিবার ভাসানচরে নিয়ে যাওয়া হবে। কক্সবাজার শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাঁচ দফায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ষষ্ঠ দফায় চার হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে।

তাদের নৌবাহিনীর জাহাজে করে সেখানে নিয়ে যাওয়া হবে। শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, ৮ ও ৯ নম্বর ক্যাম্প থেকে ১৭৩ পরিবার স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যেসব পরিবার ভাসানচর যাচ্ছে তারা আগে থেকেই তালিকায় ছিল। এর আগে পাঁচ দফায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে প্রায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাসানচর যাচ্ছে আরও ৪ হাজার রোহিঙ্গা

আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১