ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া কৃষকের হাসি কেড়ে নিয়েছে সবজির দরপতন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাবসহ ২৩ সমঝোতায় এগোল বাংলাদেশ-জাপান সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হাটে ঢুকেই গুলি, বের হওয়ার সময় বলল ‘আজ স্বাধীন পুষ্পপাড়া ’ পাবনায় বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু আহত আরও কয়েকজন পাকা জুম ধানে সোনালি হাসি, ফসল ঘরে তুলতে ব্যস্ত রাঙামাটির জুমিয়ারা সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ-ব্রিটেন সহযোগিতা বাড়ানোর প্রত্যয় চন্দ্রনাথ পাহাড়ে সবুজ প্রকৃতি, নজরুল ও বন্ধুত্বের অমলিন স্মৃতি শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ভাসানচর যাচ্ছে আরও ৪ হাজার রোহিঙ্গা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৬১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস প্রতিনিধি, চট্টগ্রাম

কক্সবাজারের আশ্রয়শিবির থেকে আরও ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার দুই হাজার ৫৫৫ জন এবং বৃহস্পতিবার বাকী রোহিঙ্গাদের আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। ষষ্ঠ দফায় যারা ভাসানচর যাচ্ছে তাদের মধ্যে প্রায় ১৭০ পরিবার আছে যারা গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত।

কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কার্যালয় সূত্রের খবর, এদিন ৪৭টি বাসে করে ২ হাজার ৫৫৫ জন রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। রাতে তাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। বুধবার সেখান থেকে তাদের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানো হবে।

বুধবারও দুই হাজার রোহিঙ্গাকে বৃহস্পতিবার ভাসানচরে নিয়ে যাওয়া হবে। কক্সবাজার শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাঁচ দফায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ষষ্ঠ দফায় চার হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে।

তাদের নৌবাহিনীর জাহাজে করে সেখানে নিয়ে যাওয়া হবে। শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, ৮ ও ৯ নম্বর ক্যাম্প থেকে ১৭৩ পরিবার স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যেসব পরিবার ভাসানচর যাচ্ছে তারা আগে থেকেই তালিকায় ছিল। এর আগে পাঁচ দফায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে প্রায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাসানচর যাচ্ছে আরও ৪ হাজার রোহিঙ্গা

আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১

ভয়েস প্রতিনিধি, চট্টগ্রাম

কক্সবাজারের আশ্রয়শিবির থেকে আরও ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার দুই হাজার ৫৫৫ জন এবং বৃহস্পতিবার বাকী রোহিঙ্গাদের আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে