ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

নিখোঁজ মামলায় অনীহা, ইমরান প্রশাসনের নিন্দা করলেন পাকিস্তানের আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৩৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক, ঢাকা

নিখোঁজ হওয়া ব্যক্তিদের মামলার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ না দেখানোর জেরে ইমরান খান প্রশাসনের নিন্দা করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্ট। সেই সঙ্গে বলপূর্বক গুম করে দেওয়ার ব্যাপারে এত দিন পর্যন্ত কোনো আইন না থাকারও সমালোচনা করা হয়েছে।

দুজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রধান বিচারক মুহাম্মদ করিম খান আগা বলেছেন, আমরা লক্ষ করেছি যে ফেডারেল সরকার নিখোঁজ ব্যক্তিদের নিয়ে তামাশা করছে এবং তাদের খুঁজে বের করার ব্যাপারে মায়াকান্না দেখাচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট সচিবদের আচরণ থেকে স্পষ্ট হয়েছে, এটি শুধু দেখানোর জন্য এবং নিখোঁজদের উদ্ধারে কোনো প্রায়োগিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, এটা অত্যন্ত উদ্বেগের যে বলপূর্বক নিখোঁজদের ঘটনায় জড়িতদের অপরাধের বিচারের জন্য কোনো আইন পাস করা হয়নি।

জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে ২০ এপ্রিল পরবর্তী শুনানির আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে ফেডারেল সরকারকে শেষ সুযোগ দিয়েছে বিচারকদের বেঞ্চ।

সূত্র : আল-আরাবিয়্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :