ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

আমার মেয়ের কিছু হলে ইমরান ও পাকিস্তান সেনাবাহিনী দায়ী: নওয়াজ শরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরিয়ম নওয়াজ (বামে) ও নওয়াজ শরিফ

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার অভিযোগ, মেয়ে মরিয়ম নওয়াজের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। আর এমনটা হলে, দায়ী হবেন ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষকর্তারা।

করোনা মহামারী থেকে শুরু করে সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়ছে দেশটির ওপর। সব মিলিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে মরিয়া ইমরান খানের প্রশাসন ও পাকিস্তান সেনাবাহিনী। গণতন্ত্রের আড়ালে দেশটিতে সরকার চালাচ্ছে সেনাবাহিনী তা সবার জানা। এমন পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলার আশঙ্কা বাড়ছে। কারণ, বরাবরই গণতান্ত্রিক সরকারের কাজে ‘সর্বশক্তিমান’ সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরোধিতা করে আসছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কার্যত তার নেতৃত্বেই ইমরান সরকারকে গদিচ্যুত করার চেষ্টা চালাচ্ছে ১১টি বিরোধী দলের ‘মহাজোট’। ফলে পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম টার্গেট নওয়াজ শরিফ ও তার পরিবার।

বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন নওয়াজ। সেখান থেকেই একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “মরিয়মকে বারবার হুমকি দিচ্ছে সেনাবাহিনী। ফৌজের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ না থামালে তাকে খতম করে দেওয়া হবে বলে শাসানো হচ্ছে। আমার মেয়ের কিছু হলে প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া, আইএসআই প্রধান জেনারেল ফাইজ হামিদ ও জেনারেল ইরফান মালিক দায়ী থাকবেন। আপনারা এত নিচে নেমে গিয়েছেন। প্রথমে করাচিতে আমার মেয়ের হোটেলে হামলা চালালেন। এবার তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।”

উল্লেখ্য, বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন নওয়াজ শরিফ। দু’টি দুর্নীতি মমলায় তাকে বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি তিনি। তারপরই গত ডিসেম্বর মাসে তাকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে দেগে দেয় ইসলমাবাদ হাইকোর্টের বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কয়ানির বেঞ্চ। ফলে দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :