ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

Yamuna :  যমুনায় তীব্র ভাঙনে বগুড়ায় ৮০ মিটাল বাঁধ বিলীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৩০৫ বার পড়া হয়েছে

স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে যমুনায় বিলীন হয়ে গেল তীর রক্ষা বাঁধ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিহটাল ডেস্ক

স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে যমুনায় বিলীন হয়ে গেল ৫০ মিটার তীর রক্ষা বাঁধ। ২৫ নভেম্বর একই এলাকার বরইতলী-ভান্ডারবাড়ি অংশে প্রায় ৩০ মিটার বাঁধ বিলীন হয়েছে। এবার শুষ্ক মৌসুমেই যমুনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

সূত্রের খবর, ২০১১ সালে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে বরইতলী থেকে ভুতবাড়ি গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার দৈর্ঘ্য বাঁধের কাজ শেষ করে জল উন্নয়ন বোর্ড। কিন্তু হঠাৎ করে শুষ্ক মৌসুমে যুমনা নদীতে ভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, সিসি ব্লকে বাঁধানো তীর রক্ষা বাঁধ দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। এরই মধ্যে নদীগর্ভে ধসে গেছে তীর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক। তৈরি হয়েছে বড় বড় ফাটল। ঘরবাড়ি হারানোর ভয়ে রয়েছেন যমুনা পারের মানুষ। ভাঙন রোধে যেভাবে কাজ হওয়া প্রয়োজন তা হচ্ছে না বলে অভিযোগ।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, যমুনা নদীর বুকে চর জেগে উঠেছে। ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীর রক্ষা বাঁধ ঘেসে জলের তীব্র স্রোত প্রবাহিত। জরুরি ভিত্তিতে ভাঙনস্থান মেরামত না করা হলে সম্পূর্ণ বাঁধই বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বগুড়া জেলা জল উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী জানান, খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন তারা। সংশ্লিষ্ট আধিকারীকদের নদী ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। বাঁধ সংস্কারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য