ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

প্রবাসী বাংলাদেশীদের বৈধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি ড. মোমেনের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগপত্রবিহীন বাংলাদেশীদের বৈধ করার জন্য যুক্তরাষ্ট্রের বাইডেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মোমেন মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং (ডেমোক্র্যাট, নিউইয়র্ক)-এর সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান।

বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়েও আলোচনা করেন। মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশী ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং তিনি মার্কিন কংগ্রেসে সব সময় বাংলাদেশ ককাসের একজন সক্রিয় সদস্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র উদযাপন করার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত দেশের আর্থ-সামাজিক অসামান্য উন্নয়ন এবং বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যূত রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করতে মার্কিন আইনপ্রণেতা সদস্যদের একটি দল নিয়ে গ্রেস মেংকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান।

অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের উদার নীতির প্রশংসা করে ড. মোমেন নতুন মার্কিন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশীদের বৈধকরণের প্রচেষ্টা চালানোর জন্য কংগ্রেসওম্যান গ্রেস মেংকে অনুরোধ জানান।

ড. মোমেন কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এবং বাংলাদেশের বিদ্যমান বিদেশী বিনিয়োগ-বান্ধব পরিবেশের বিষয়টি সম্পর্কে মার্কিন আইনপ্রণেতাকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং নতুন মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করার বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করার জন্য এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :