ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

Breakdown of Meghna : মেঘনার জল গিলে নিয়েছে ‘কৃষকের স্বপ্ন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ২৮৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেঘনার ছোঁবল : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

ফুঁসে ওঠছে মেঘনা। জোয়ারের তোড়ে ভেঙ্গে গেছে রাস্তা। হু হু করে জল ঢুকছে লোকালয়ে। স্বাভাবিকের চেয়ে তিন ফুটের বেশি উচ্চতায় জোয়ারের জলে ডুবে গেছে, বাড়িঘর, ভেসে মাছের পুকুর ও ফসলি জমি। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর তীব্র ঢেউ উপকূলে আছেড়ে পড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

উপকূলের বাসিন্দারা সংবাদমাধ্যমরেক জানিয়েছেন, মেঘনা নদীর তীরবর্তী কমলনগর এবং রামগতি উপজেলার প্রায় ৩৭ কিলোমিটার এলাকা অরক্ষিত হয়ে পড়েছে। নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় মেঘনার জোয়ারের জল সহজেই লোকালয়ে ঢুকে যাচ্ছে। সদরের চররমনী মোহন এবং রায়পুরের দক্ষিণ চরবংশী ও উত্তর চরবংশী এলাকায় জল ঢুকেছে।

উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের বাসিন্দা নুরুল আলম বলেন, জোয়ারের জলের তোড়ে এলাকার মনপুরা ব্রিজ-চেয়ারম্যান বাড়ি সড়ক ভেঙে গেছে। ভাঙা রাস্তা দিয়ে হু হু করে জল ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে। বেশ কয়েকজনের পুকুরের মাছ ভেসে গেছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতে অমাবস্যা এবং পূর্ণিমায় জোয়ারে মেঘনার জল স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট বৃদ্ধি পায়। এখন পূর্ণিমা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে জোয়ারের জল উপকূলের বাড়িঘরে ঢুকেছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য