ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

India-Bangladesh joint military  : ভারত-বাংলাদেশ যৌথ সামরিক মহড়া সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

২০১০ সাল থেকে দ্বিপাক্ষিক মহড়া পরিচালনার পতাকা ওঠেছিলো। যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্য অনন্য উচ্চতা পৌছে গিয়েছে। দু’দেশের সহযোগিতা জোরদারের ক্ষেত্রে যৌথ সামরিক মহড়া গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। সেই ধারাবাহিকতায় ৫ জুন যশোরে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিপাক্ষিক যৌথ মহড়া ১০ম পর্ব ‘সম্প্রীতি’র সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হলো বৃহস্পতিবার হয়। ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে এই মহড়ার আয়োজন হয়ে থাকে। ৫ জুন শুরু হওয়া যৌথ সামরিক মহড়াটি মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ এবং সেইসাথে সন্ত্রাসবিরোধী অভিযান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্ষমতা তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে।

অনুশীলনটি কমান্ড পোস্ট এক্সারসাইজ এবং ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ হিসাবে পরিচালিত হয়েছে। মহড়ায় বিভিন্ন পদমর্যাদার শতাধিক কর্মকর্তা অংশ নেন। এক্সারসাইজ সম্প্রীতির এই সংস্করণে অংশগ্রহণ করার জন্য সেনাবাহিনীর ১৭০ জন সৈন্যের একটি কনটিনজেন্ট গেল ৪ জুন যশোর পৌঁছায়। মহড়া চলাকালীন, দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে শহর-গ্রামাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা পদ্ধতি প্রদর্শন করে। এই প্রদর্শনীতে উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং এলাকা অনুযায়ী দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়।

এর আগে ভারতীয় হাইকমিশনের এক সংবার্তায় বলা হয়, এই যৌথ সামরিক অনুশীলন অত্র অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় বাহিনীকে নিজেদের সর্বোত্তম অনুশীলনের অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগ করার সুযোগ করে দেবে। উল্লেখ্য, প্রতি বছর, বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী দ্বিপাক্ষিক যৌথ মহড়া ‘সম্প্রীতি’ পরিচালনা করে থাকে। এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো সন্ত্রাসবাদবিরোধী-বিচ্ছিন্নতাবিরোধী কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ৫৫ ডিভিশন এবং ভারতীয় সেনাবাহিনীর জিওসি ২০ মাউন্টেন ডিভিশন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

India-Bangladesh joint military  : ভারত-বাংলাদেশ যৌথ সামরিক মহড়া সম্পন্ন

আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২