ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

Red Zone Dhaka-Rangamati : রেড জোন ঢাকা-রাঙ্গামাটি, ওমিক্রনের গোষ্ঠী সংক্রমন বাংলাদেশে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

‘বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থি সামাল দেওয়া কঠিন হবে,
মাস্ক পরা নিশ্চিত করা যায়, তাহলে ৯০ ভাগ নিরাপদে থাকা যাবে’

ওমিক্রনের গোষ্ঠী সংক্রমন শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত। রাজধানী ঢাকা ও পার্বত্য জেলা রাঙ্গামাটিকে করোনা ভাইরাস সংক্রমণের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাঝারি মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সীমান্ত লাগোয়া ছয় জেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মতে মোট আক্রান্তের ৮৩ শতাংশই ঢাকা বিভাগের। ওমিক্রনের বিস্তাররোধে বৃহস্পতিবার থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নামছে প্রশাসন। ১১ দফা বিধিনিষেধের মধ্যে উন্মুক্ত স্থানে রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ আয়োজনে রয়েছে নিষেধাজ্ঞা। গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল, মাস্কবিহীন চলাচলকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ শাস্তির বিধান। বিধিনিষেধ কার্যকরে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

চিকিৎসা বিজ্ঞানিরা বলছেন, বিধিনিষেধ বাস্তবায়নে সংক্রমণ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রহীন হলে হাসপাতালের ওপর চাপ বাড়বে। ভোগান্তিতে পড়বে আক্রান্তরা। চিকিৎসা পরিষেবা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। অতীতে তা লক্ষ্য করা গিয়েছে।

টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মান্যতায় কঠোর বিধিনিষেধ পালন করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে যেহেতু ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে হিয়েছে, তাই স্বাস্থ্যবিধি মান্যতায় অবহেলায় সংক্রমণ হার দ্বিগুণ হবে। সরকার আগে নো মাস্ক, নো সার্ভিস চালু করলেও তা বাস্তবায়নে প্রশাসন সফল হয়নি। এখন যদি মাস্ক পরা নিশ্চিত করা যায়, তাহলে ৯০ ভাগ নিরাপদে থাকা যাবে। মিল, কল-কারখানাসহ দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। খেটে খাওয়া মানুষের ভোগান্তি কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য