ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ৪২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে

দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরিবর্তিত

শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে দরকার হাতে-কলমে শিক্ষা যেক্ষেত্রে ল্যাবরেটরি গুরুত্বপূর্ন অবদান রাখবে।

শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ল্যাবরেটরিটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণ দেশের উন্নয়নে সহায়তার একটি অনন্য উদ্যোগ হিসেবেও আখ্যায়িত করেন মন্ত্রী। বলেন, দেশের

বিত্তবানদের এ ধরনের জাতিগঠনমূলক মহতী কাজে এগিয়ে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

পরিবেশবান্ধব নকশা অনুযায়ী জাহেদী ফাউন্ডেশন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি ছয়তলা ভবন নির্মাণ করবে, যেখানে ১২টি আধুনিক সুবিধা সংবলিত ল্যাবরেটরি থাকবে। ভবনটির নির্মান কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রকের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান,

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ হেলাল উদ্দিন এনডিসি এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১