ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন যুক্তরাজ্যের স্বীকৃতি

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের করোনা ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। ‘বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। যা সোমবার ভোর ৪টা থেকে যুক্তরাজ্য-অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নেওয়াদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টাইন অথবা কোভিড-১৯ প্রি-প্রস্থান পরীক্ষার প্রয়োজন হবে না’। তবে ব্রিটেনে আসার পর দ্বিতীয় দিন বা তার আগে কোভিড-১৯ পরীক্ষা করে নেওয়া উচিত।

শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

টিকা নেওয়ার প্রমাণ হিসেবে প্রত্যেক ভ্রমণকারীদের বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া টিকার সনদ প্রদর্শন বাধ্যতামূলক। যেসব ভ্রমণকারীরা ব্রিটেনের অনুমোদিত টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি, তাদের ১০দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোয়ারেন্টাইন চলা অবস্থায় দ্বিতীয় ও অষ্টম দিন কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, ব্রিটেনের পরিবহন বিভাগ এক ঘোষণায় দেশটির অনুমোদিত কোভিড-১৯ টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করে নিয়েছে। যা সোমবার থেকে স্বীকৃত এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও শুক্রবার ভোররাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ খবর জানান।

তাতে বলা হয়েছে, বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেশন এখন ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। আমাদের মিশন তাদের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া বর্ণনা করেছে এবং এখন তারা আমাদের ভ্যাকসিন সার্টিফিকেশনকে স্বীকৃতি দিয়েছে। এটি সোমবার ভোর ৪টা থেকে কার্যকর হবে।

ব্রিটেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। এটি দু’দেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের স্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য