ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

৩ বিষয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা 

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ৩১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে চতুর্থ বিষয়ের নম্বর

করোনা অতিমারির কারণে চলতি বছর গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসির পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত হয়েছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের

পরীক্ষা নেওয়া  হবে না। তবে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফল প্রকাশ করা হবে।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও গত ১৫ জুলাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছিলেন, আমরা সংক্ষিপ্ত পরিসরে ৩টি নৈর্বাচনিক বিষয়ে মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সেটা সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফল দেওয়া হবে। এ ক্ষেত্রে উচ্চশিক্ষার ভর্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই মুহূর্তে

শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে উদ্বিগ্ন না হওযার অনুরোধ জানানো হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩ বিষয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা 

আপডেট সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১