ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

প্রয়োজনে রাশিয়ার নৌবাহিনীর অপ্রতিরোধ্য  হামলা 

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যেকোনও আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী।

রবিবার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। তিনি জোরালো ভাষায় বলেন, “আমরা পানির নিচের শত্রুকে শনাক্ত করতে সক্ষম, পানির

উপরের কিংবা আকাশ পথে আসা শত্রুকেও শণাক্ত করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে রুশ বাহিনী এমন হামলা চালাতে সক্ষম যা কেউ প্রতিরোধ করতে পারবে না।”

নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় ৫০টিরও বেশি যুদ্ধজাহাজ, বোট এবং সাবমেরিন অংশ নেয়। এছাড়া, ৪০টি বিমান ও হেলিকপ্টার এবং চার হাজার সেনা যোগ দেয় মহড়ায়। এ

মহড়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত এবং পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। নেভা নদীর প্রধান নৌ কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রেসিডেন্ট পুতিন সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন।

প্রতিবছর জুলাই মাসের শেষ রবিবার রাশিয়া নৌবাহিনী দিবস হিসেবে পালন করে। এ বছর রাশিয়ার নৌ বাহিনী ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :