ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ফেব্রুয়ারি  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১০৪টি দেশের প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত মোট ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যেসব নিবন্ধিত প্রবাসী ভোটারের কাছে এখনো ব্যালট পৌঁছেনি, তাদের কাছেও দ্রুততম সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব-এ কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, কেউ যদি ভোটের গোপনীয়তা ভঙ্গ করেন, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে। দেশটিতে বসবাসরত ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন, এবং কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন, আর প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

ইসি সূত্র জানায়,  বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে নতুন করে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ জন, এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।

নির্বাচন কমিশন আশা করছে, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে এবার প্রবাসী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ভোটাধিকার প্রয়োগে তারা আরও সহজ সুযোগ পাবেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :