ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

২৩ লাখ কোটি টাকার ঋণ ও বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

২৩ লাখ কোটি টাকার ঋণ ও বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।

নবীন-প্রবীণ ও দক্ষদের সমন্বয়ে ৩৫ থেকে ৪০ সদস্যের মন্ত্রিসভা গঠনের আভাস মিলেছে। তবে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায়।

২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উচ্চ ঋণভার, সুদ পরিশোধের চাপ, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, এসবই নতুন সরকারের জন্য তাৎক্ষণিক নীতিগত চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এদিকে গণভোটে অনুমোদিত দ্বিকক্ষবিশিষ্ট সংসদব্যবস্থা বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

নতুন প্রধানমন্ত্রীর শপথে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

প্রশাসনে বড় ধরনের রদবদলের ইঙ্গিত মিলেছে। এর মধ্যে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। অন্যদিকে রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্যবাহী জাহাজ আটকে থাকায় সরবরাহ ব্যবস্থাপনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হতে যাচ্ছে।

বিদায়ী ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় উচ্চ ঋণভার, প্রশাসনিক পুনর্গঠন ও বাজার স্থিতিশীলতার মধ্য দিয়ে নতুন সরকার কত দ্রুত আস্থার অর্থনীতি গড়ে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৩ লাখ কোটি টাকার ঋণ ও বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

আপডেট সময় : ১২:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬