ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ প্রত্যাশা বিএনপির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটক হওয়ার পর এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ওরফে ডাবলুকে সেনাবাহিনীর অভিযানে আটক করার পর তাঁর মৃত্যু দেশের জন্য একটি বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা। তিনি অভিযোগ করেন, অস্ত্র উদ্ধারের নামে আটক করার পর নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্যের নির্যাতনের ফলেই শামসুজ্জামানের মৃত্যু হয়েছে বলে বিএনপি মনে করে।

মির্জা ফখরুল বলেন, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যেকোনো অপরাধের বিচার অবশ্যই প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া জনগণের প্রত্যাশা। বিচারবহির্ভূত কোনো ঘটনা বা মৃত্যু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে তিনি আরও বলেন, “আমি এই রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি, যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।”

এদিকে বিএনপির বিবৃতির পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনা অভিযানে আটক ব্যক্তিকে পরে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, শামসুজ্জামান ডাবলুকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাতে বিক্ষোভে নেমে আসেন। তাঁরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :