ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

সুইডেনে পাকিস্তান দূতাবাসের বাইরে বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুইডেনে পাকিস্তান দূতাবাসের সামনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হওয়া এ বিক্ষোভে বিক্ষোভকারীরা আফগানিস্তানে প্রক্সি যুদ্ধে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে। দেশটির একটি সরকারি বিবৃতি অনুসারে, আফগানিস্তান থেকে আসা ৫০ থেকে ৬০ জনের

একটি দল সুইডেনে পাকিস্তান দূতাবাসের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। এতে স্লোগান দেওয়া হয় ও পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনার অভিযোগ করা হয়। পাকিস্তানবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ধারণ করে আফগান বিক্ষোভকারীরা। পরে সুইডিশ পুলিশ বিক্ষোভকারীদের নিয়ে যায়।

বিক্ষোভে তারা ইংরেজি, সুইডিশ, উর্দু, পশতু এবং দরি (পার্সিয়ান) ভাষায় সংক্ষিপ্ত বক্তৃতা দেয়, সেখানে তারা অভিযোগ করেন, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) তালেবানকে সমর্থন করছে। এ সময় বিক্ষোভকারীরা ‘আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করুন’,

‘আফগানদের হত্যা বন্ধ করুন’ এবং ‘তালেবানকে সমর্থন করা বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষের আগে দূতাবাসের একজন কর্মকর্তার কাছে পাকিস্তান রাষ্ট্রদূতকে লেখা একটি চিঠি হস্তান্তর করে।

এর আগে, আফগানপ্রবাসীরা আফগানিস্তানে তালেবানকে সমর্থন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ওয়াশিংটন, ব্রাসেলস, ডেনমার্ক, জার্মানি এবং যুক্তরাজ্যের শহরে বিক্ষোভ করেছে। তারা তালেবানকে পাকিস্তানের সমর্থন এবং আফগান বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১ জুলাই আফগান দূত নজিবুল্লাহ আলিখিলের মেয়ে সিলসিলা আলিখিলের অপহরণের বিরুদ্ধেও প্রতিবাদ করে।

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বিদেশি বাহিনী প্রত্যাহার করায় তালেবান বেসামরিক নাগরিক এবং আফগান প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে। তা ছাড়া সিলসিলা আলিখিলের অপহরণের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি

হয়েছে। এর পরে, কাবুল ইসলামাবাদ থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে। এছাড়াও, মে থেকে, তালেবানরা ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। সূত্র : এএনআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :