ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাহিত্যিক বুদ্ধদেব গুহ প্রয়াত : শোকবার্তা মুখ্যমন্ত্রী, রাজ্যপালের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১ ৪২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

গোটা জুলাই মাস জুড়েই কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গুহ। অবশেষে ৩১ জুলাই থেকে ৩০ আগস্ট রবিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৫ বছরের এই সুসাহিত্যিক।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন গুণী এই সাহিত্যিক। সেই সময়ে একমাসের বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। করোনাকে জয় করলেও এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তাঁর।

সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী, রাজ্যপালের

সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, ‘বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে

সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব গুহর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

মমতার শোকবার্তাটি বিবৃতির আকারে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

সোমবার সকালে প্রয়াত সাহিত্যিককে স্মরণ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

https://twitter.com/jdhankhar1/status/1432206985391312898?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1432206985391312898%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fentertainment%2Fmamata-banerjee-and-jagdeep-dhankhar-condole-the-death-of-bengali-author-buddhadeb-guha-dgtl%2Fcid%2F1301052

রাজ্যপাল তাঁর শোকবার্তায় লিখেছেন, প্রখ্যাত বাংলা সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকাহত। মাধুকরী-সহ বহু উল্লেখযোগ্য সাহিত্যের স্রষ্টা তিনি। পূর্ব ভারতের প্রকৃতি এবং অরণ্যের প্রতি প্রেম তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে। ঈশ্বরের কাছে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

বুদ্ধদেবের রচনার উল্লেখ রয়েছে মমতার শোকবার্তাতেও। লেখকের জনপ্রিয় বইগুলির নাম করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তিনি বাংলা সাহিত্যের দু’টি জনপ্রিয় কাল্পনিক চরিত্র ঋভু এবং ঋজুদার স্রষ্টা।’

পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বুদ্ধদেব যে বাংলা পুরাতনী ও টপ্পাসহ বিভিন্ন সঙ্গীতেও পারদর্শী ছিলেন, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘তাঁর বহু গল্প উপন্যাস চলচ্চিত্রায়িত

হয়েছে। বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, আনন্দ পুরস্কারসহ বহু সম্মানে তিনি ভূষিত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বেলভিউ হাসপাতালে প্রয়াত হন সাহিত্যিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :