ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হয়নি: রিজভী মোংলায় নৌঘাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় মর্ত্য ছেড়ে কৈলাসে দেবী সিঁদুরখেলা, উলুধ্বনি আর বিদায়ের সুরে শেষ দুর্গোৎসব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ চাকরি হারিয়ে তিন বিঘায় পেয়ারা চাষ, সাদ্দামের এখন ১২০ বিঘার ফলবাগান মায়ের কোলে ভর করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো রাজিয়ার স্বপ্ন এবার স্বাবলম্বী হওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হয়নি: রিজভী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হয়নি: রিজভী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগ ও গুপ্তদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রমাণ আছে বলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী। অপপ্রচারের ক্ষেত্রে এই দুই দলের সঙ্গে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী দাবি করেন, দলটি তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়নি।

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেউ যেন পরীক্ষা না করিয়ে হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :