ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

শতাধিক নোবেলজয়ীর অভিযোগ- চীন গুণ্ডামি করছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ২৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্স নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস ‘নোবেল পুরস্কার সম্মেলন’ থেকে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা এবং তাইওয়ানের বিজ্ঞানী লি ইউয়ান-সেহ’কে নিষিদ্ধ করতে বলেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে নোবেল পুরস্কার জয়ী শতাধিক বিশিষ্টজন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের বাইরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানকে সেন্সর করার ব্যাপারে বেইজিংয়ের প্রচেষ্টায় তারা ‘ক্ষুব্ধ’।

শতাধিক নোবেল জয়ীর অভিযোগ, চলতি বছরের শুরুতে নোবেল পুরস্কার সম্মেলনে দালাই লামা ও লি ইউয়ান সেহ যেন কথা বলতে না পারেন, সেজন্য বিজ্ঞানি সম্প্রদায়কে শাসিয়েছে চীন।

গত বুধবার প্রকাশিত বিবৃতিতে নোবেল জয়ীরা বলেছেন, নোবেল পুরস্কার সম্মেলনের আগে এবং ওই সময়ে ঘটে যাওয়া একটি ধারাবাহিক ঘটনা নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন আমরা নোবেল বিজয়ীরা।

জানা গেছে, ওই বিবৃতিতে স্বাক্ষর করা নোবেল জয়ীদের মধ্যে এক ডজনের বেশি বিজ্ঞানি এবং বিভিন্ন শ্রেণির নোবেলজয়ী আছেন। অনেক তারকা নোবেলজয়ীও আছেন সেই তালিকায়।

বিবৃতিতে আরো বলা হয়, ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস বারবার অনুরোধ করেছে- যেন সম্মেলনে বক্তার তালিকা থেকে ওই দুই জনের নাম বাদ দেওয়া হয়। চীনের এই ধরনের আচরণকে গুণ্ডামি বলে মনে করেন নোবেলজয়ীরা। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :